বুদ্ধপূর্ণিমা ২০২৫: বৈশাখের শেষ লগ্নে পুণ্যের আলো—কখন করবেন বুদ্ধপূজা, জেনে নিন তিথি ও সময়

বুদ্ধপূর্ণিমা

বৈশাখ মাসের শেষেই পালিত হতে চলেছে বুদ্ধপূর্ণিমা—হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি। এই দিনে স্মরণ করা হয় ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো তিনটি গৌরবময় ও পবিত্র ঘটনার।

বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!

সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।

ভগবান বুদ্ধের আবির্ভাব

Pin it

গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে রাজা শুদ্ধোদন ও রানি মায়াদেবীর ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে কপিলাবস্তু নগরে। রাজপরিবারের বিলাসবহুল জীবন, পত্নী যশোধরা ও পুত্র রাহুল—কোনও কিছুই তাঁকে সংসারের বন্ধনে আবদ্ধ রাখতে পারেনি।

জরা, ব্যাধি ও মৃত্যুর দৃশ্য তাঁকে জীবন সম্পর্কে নতুন উপলব্ধিতে পৌঁছে দেয়। তিনি রাজ্য, পরিবার ও বৈভব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। দীর্ঘ তপস্যার পর বোধগয়ায় বোধিলাভ করেন এবং প্রতিষ্ঠা করেন বৌদ্ধ ধর্ম, যা আজও শান্তি, করুণা ও অহিংসার এক অনন্য বার্তা বহন করে চলেছে।

বুদ্ধপূর্ণিমার পবিত্র তাৎপর্য

এই দিনটি শুধু গৌতম বুদ্ধের জন্মদিনই নয়, বরং একই দিনে তিনি বোধিলাভ এবং নির্বাণও লাভ করেন বলে মনে করা হয়। তাই এই তিথি বৌদ্ধ ও হিন্দু—উভয় ধর্মের অনুসারীদের কাছে অসীম গুরুত্ব বহন করে।

২০২৫ সালের বুদ্ধপূর্ণিমার তিথি ও সময় :

বুদ্ধপূর্ণিমার পবিত্র তাৎপর্য
Pin it

বিশুদ্ধসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:

পূর্ণিমা তিথি আরম্ভ:

  • বাংলা: ২৭ বৈশাখ, রবিবার
  • ইংরেজি: ১১ মে, রবিবার
  • সময়: রাত ৮টা ২ মিনিট

পূর্ণিমা তিথি শেষ:

  • বাংলা: ২৮ বৈশাখ, সোমবার
  • ইংরেজি: ১২ মে, সোমবার
  • সময়: রাত ১০টা ২৬ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:

পূর্ণিমা তিথি আরম্ভ:

  • বাংলা: ২৭ বৈশাখ, রবিবার
  • ইংরেজি: ১১ মে, রবিবার
  • সময়: সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ৪৯ সেকেন্ড

পূর্ণিমা তিথি শেষ:

  • বাংলা: ২৮ বৈশাখ, সোমবার
  • ইংরেজি: ১২ মে, সোমবার
  • সময়: রাত ৯টা ১৮ মিনিট ১৪ সেকেন্ড

বুদ্ধপূজার মহিমা

বুদ্ধপূর্ণিমায় উপবাস, ধ্যান, বুদ্ধবাণী পাঠ ও বুদ্ধমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে স্মরণ করা হয়। এই তিথিতে অসংখ্য ভক্ত মন্দিরে গিয়ে বুদ্ধের স্মৃতিচারণ করেন, পুণ্যসঞ্চয়ের উদ্দেশ্যে দানধ্যান করেন।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts