ভারতীয় রেলে আসছে এক দারুণ খবর! এবার স্লিপার বা সেকেন্ড সিটিং ক্লাসের কনফার্ম টিকিটধারীরাও বিনা অতিরিক্ত খরচে এসি কোচে আপগ্রেড হওয়ার সুযোগ পাবেন। রেলের এই নতুন নিয়মকে বলা হচ্ছে “অটো আপগ্রেড সুবিধা”।
বাংলা রিওয়ার্ডস ও ক্যাশ প্রাইজ শীঘ্রই আসছে!
সবার আগে সুযোগ পেতে এখনই ওয়েটলিস্টে যোগ দিন।
রেলওয়ে বোর্ডের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ট্রেন ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে তৈরি হওয়া প্রথম চার্টের সময় যে সমস্ত এসি কোচে আসন খালি থাকবে, সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে স্লিপার কোচ এবং সেকেন্ড ক্লাসের কনফার্ম টিকিটধারী যাত্রীদের দ্বারা পূরণ করা হবে।
কারেন্ট বুকিং এবং অটো আপগ্রেড
এই নতুন নিয়মের ফলে এসি ক্লাসের কোচের কারেন্ট বুকিং সম্ভবত বন্ধ হয়ে যাবে, কারণ অটো আপগ্রেডের মাধ্যমে খালি আসনগুলি ভরে যাবে। তবে স্লিপার বা সেকেন্ড সিটিং ক্লাসের যাত্রীরা আগের মতোই কারেন্ট বুকিংয়ের সুবিধা পাবেন।
কারা পাবেন এই সুবিধা?
এই অটো আপগ্রেড সুবিধা সবার জন্য নয়। শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন যারা নিজেদের টিকিট সম্পূর্ণ ভাড়া দিয়ে কেটেছেন বা তৎকাল টিকিট কেটেছেন, অর্থাৎ যারা টিকিটে কোনো রকম ছাড় পাননি।
আপগ্রেডের স্তর :
রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আপগ্রেড প্রক্রিয়াটি দুটি স্তর পর্যন্ত হতে পারে।
- প্রথম স্তরে: স্লিপার ক্লাস থেকে থার্ড এসি বা সেকেন্ড এসি-তে আপগ্রেড হতে পারে। সেকেন্ড সিটিং থেকে আপগ্রেড হয়ে ভিস্টাডোম 2S অথবা চেয়ার কারে যাওয়া যেতে পারে।
- দ্বিতীয় স্তরে: ফার্স্ট এসি বা এক্সিকিউটিভ ক্লাসে আপগ্রেড হবে শুধুমাত্র তার এক স্তর নিচের ক্লাস থেকেই। অর্থাৎ, 2A থেকে 1A, অথবা CC থেকে EC-এর মধ্যে।
দক্ষিণ রেলওয়ের একজন আধিকারিক জানিয়েছেন, সাধারণত তাদের জোনে এসি কোচ প্রায় সবসময় বুকিং থাকে। তবে কিছু নির্দিষ্ট সময়ে কোনো কোনো ট্রেনের এসি কোচ খালি থাকে, আর সেই সময় এই অটো আপগ্রেড ব্যবস্থার মাধ্যমে কিছু যাত্রী উপকৃত হবেন।
