🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।
Play Now
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৪তম, যা গত বছর ৯৭তম ছিল। এর অর্থ হল বাংলাদেশি আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ পাসপোর্টধারীদের জন্য আরও সম্প্রসারিত হয়েছে!
এই নতুন সূচক অনুযায়ী, এখন আপনি ভিসা ছাড়াই ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। এই দেশগুলোর কয়েকটি দেশের ক্ষেত্রে আপনি ‘অন অ্যারাইভাল ভিসা’ অর্থাৎ পৌঁছানোর পর ভিসা পাবেন, আবার কিছু দেশের জন্য অনলাইনে ‘ই-ভিসা’ নিতে হবে ভ্রমণের আগে।
চলুন জেনে নেওয়া যাক, সেই ৩৯টি দেশ ও অঞ্চলের তালিকা যেখানে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সহজেই ভ্রমণ করতে পারবেন:
- বাহামা
- বার্বাডোজ
- ভুটান
- বলিভিয়া
- ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
- বুরুন্ডি
- কম্বোডিয়া
- কেপ ভার্দে
- কমোরো দ্বীপপুঞ্জ
- কুক আইল্যান্ড
- জিবুতি
- ডমিনিকা
- ফিজি
- গ্রানাডা
- গিনি-বিসাউ
- হাইতি
- কেনিয়া
- কিরিবাতি
- মাদাগাস্কার
- মালদ্বীপ
- মাইক্রোনেশিয়া
- মন্টসেরাত
- মোজাম্বিক
- নেপাল
- জ্যামাইকা
- নুউয়ে
- রুয়ান্ডা
- সামোয়া
- সিশেলস
- সিয়েরা লিওন
- সোমালিয়া
- শ্রীলঙ্কা
- সেন্ট কিটস অ্যান্ড নেভিস
- সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
- গাম্বিয়া
- পূর্ব তিমুর
- ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
- টুভালু
- ভানুয়াতু
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পাসপোর্ট :
বর্তমান সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল সিঙ্গাপুরের, যার নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর দ্বিতীয় অবস্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে, যাদের পাসপোর্টধারীরা ভিসা-মুক্ত সুবিধা পান ১৯০টি দেশে। তৃতীয় অবস্থানে যৌথভাবে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন, যাদের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৮৯টি দেশে যেতে সক্ষম।
আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনা শুরু করার জন্য এই তথ্যগুলো বেশ সহায়ক হবে বলে আশা করি।

